1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীর ৬ ভুয়া ডিবি পুলিশ রাজৈরে গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

মাদারীপুরের রাজৈরে ভুয়া ডিবি পরিচয় দেওয়া ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।বুধবার (১৩ মার্চ) দুপুরে মাদারীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল আহসান।গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ডুমজুরি গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩২), একই গ্রামের আলতাব খানের ছেলে মো. তালেব খান (২৯), একই গ্রামের মৃত মুনসুর আলী গাজীর ছেলে মো. জসিম উদ্দিন ওরফে সবুজ গাজী (৪০), একই উপজেলার চিরাপাড়া গ্রামের ছালেক শরীফের ছেলে মো. মিরাজ শরিফ (৩৫), একই উপজেলার পারসাতুরিয়া গ্রামের মৃত কেএম রুহুল আমিন খলিফার ছেলে জুনায়দুল আমিন ওরফে কে এম রুবেল (৪৫)। এবং একই উপজেলার সদর ইউনিয়নে বড় বিড়ালজুরি গ্রামের মৃত আলী আকবার হাওলাদারের ছেলে মো. খাইরুল ইসলাম হাওলাদার (৩৮)।সংবাদ সম্মেলনে মো. কামরুল আহসান বলেন, মঙ্গলবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কাজল ভূইয়া নামে এক ব্যবসায়ী জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে মোকাম করার জন্য রওনা করে।এসময় বেলা পৌনে ১টার দিকে টেকেরহাট ঘোষালকান্দি হাওলাদার টাওয়ারের কিং রেস্টুরেস্টের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর পৌঁছালে একটি সাদা রঙের মাইক্রোবাস দ্রুত গতিতে এসে কাজল ভূইয়ার পথরোধ করে চারদিক থেকে ঘিরে ধরে।এসময় ৮ থেকে ৯ জন লোক নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাজল ভূইয়াকে জোরপূর্বক অপহরণ করে তাদের ব্যবহৃত মাইক্রোবাসে উঠিয়ে মারপিট করতে থাকে এবং মাইক্রোবাসটি গোপালগঞ্জ রোডের দিকে যেতে থাকে। পরে তারা কাজল ভূইয়াকে মারপিট করে তার আত্মীয়স্বজনদের নিকট ফোন দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।তিনি আরো বলেন, কাজল ভূইয়াকে অপহরণ করাকালীন সময়ে সেখানে থাকা স্থানীয় লোকজন বিষয়টি দেখে দ্রুত টেকেরহাটে ডিউটিরত পুলিশকে সংবাদ প্রদান করলে রাজৈর থানা পুলিশ নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর হতে অপহরণকারী মাইক্রোবাসটিকে থামাতে সক্ষম হয়।থামানোর পর মাইক্রোবাসটির মধ্য হতে ভিকটিমকে উদ্ধার করে অপহরণকারীদের গ্রেপ্তার করে এবং তাদেরকে হেফাজতে নেয়।এ ঘটনায় রাজৈর থানায় মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓