1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে পঁচা ও রং মেশানো মাছ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে সাপ্তাহিক হাটের দিন মাছ বাজারে পঁচা ও রং মেশানো মাছ বিক্রি করার অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৫ মার্চ) সকালে পবিত্র মাহেরমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ও বাজার মনিটরিং কার্যক্রমের সময় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাজারে সাপ্তাহিক হাটের দিন মাছ বাজারে অভিযান পরিচালনা করেন।এ সময় ভ্রাম্যমাণ আদালত পঁচা ও রং মেশানো মাছ বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোঃ মনু মিয়া, মোঃ নুর ইসলাম, মোঃ সোহাগ ও মোঃ ইলিয়াস সরদার নামের ৪ মাছ ব্যবসায়ীকে প্রত্যেককে পাঁচ শত টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন।এসময় ভ্রাম্যমাণ আদালত ৮০ কেজি বিভিন্ন প্রজাতির পঁচা ও রং মেশানো মাছ জব্দ করে তা নষ্ট করে দেন।এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো সহ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓