1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

নেছারাবাদে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে স্কুল ছাত্রী (১৫) কে অপহরন করে ধর্ষনের অভিযোগে মো. মফিজুল ইসলাম শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছেন র‌্যাব। শনিবার (১৬ মার্চ) র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত মফিজুল শেখ জেলার ইন্দুরকানী উপজেলার বরইখালী গ্রামের মো. হায়দার শেখের ছেলে।র‌্যাব-৮ জানান, অপহরন ও জোর করে ধর্ষনের অভিযোগে পলাতক মফিজুল শেখকে র‌্যাব-৬ এর সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার (১৬ মার্চ) ভোর রাতে খুলনা জেলার সদর উপজেলার একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।এর আগে ক্তুক্তভোগীর মা বাদী হয়ে অপহরন ও ধর্ষনের অভিযোগে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারী ওই স্কুল ছাত্রী স্কুল শেষে নিজ বাড়িতে যাওয়ার পথে উপজেলার সমুদয়কাঠী এলাকার পাকা রাস্তার উপর থেকে গ্রেফতারকৃত মফিজুল ও তার কয়েক সহযোগীর সহায়তায় মুখ চেপে ধরে অপহরন করে নিয়ে যায়।পরে নেছারাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।এ ব্যাপারে ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দুজনকে নামীয় ও ৪-৫ জনকে অজ্ঞাত করে দায়ের হওয়া মামলার পর থেকে প্রধান অভিযুক্ত মফিজুল ইসলাম শেখ পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান চলে।বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓