1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালী উপজেলার হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।রবিবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ফকির, মোঃ জুলফিকার আলী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল মৃত্যু ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓