1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

পবিপ্রবিতে আলাপের দোয়া ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন এ্যাসোসিয়েশন অফ লেকচারার এন্ড এ্যাসিসট্যান্ট প্রফেসর (আলাপ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৮ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।আলাপের নবমনোনীত কার্যনির্বাহী কমিটির সভাপতি সহকারী প্রক্টর, মেরিন ফিশারিজ এন্ড ওশেনোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল হাসান’র সঞ্চালনায় সদ্য সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস।এসময় বক্তারা রমজানের শিক্ষাকে ধারণ করে পথচলার আহবান জানান এবং আলাপের কার্যক্রমকে গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলাপের নবমনোনীত সাধারণ সম্পাদক ল’ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান,সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলামসহ আলাপের অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓