1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবিতে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২১ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো: সোহেল রানার সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: আব্দুল আজিজ,পবিপ্রবি কৃষি অনুষদের অধ্যাপক ড. আশরাফুল আলম, নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের সহযোগী অধ্যাপক মোঃ হাসানুজ্জামান,বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন সেলের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ ওয়াজকুরুনী, উপগ্রন্থগারিক মো: শিহাবুল আলম, সমিতির সাধারণ সম্পাদক রাগিব রায়হান মিঠু।অনুষ্ঠানের প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জান্নাতীন নাঈম জীবন।কুরআন তেলাওয়াত পরবর্তী অতিথিরা বক্তব্য প্রদান করেন। এসময় নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয়।পাশাপাশি উপস্থিত সকলকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির অন্তর্ভুক্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓