1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঝালকাঠিতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ১৭ তরুণ-তরুণী

  • প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি :

কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া ঝালকাঠিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ১৭ তরুণ-তরুণী।এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।শনিবার (২৩ মার্চ) রাতে জেলা পুলিশ লাইনে নতুন চাকরি পাওয়ায় এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।এতে ১৪ জন ছেলে এবং ৩ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার।এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল গণমাধ্যমকে বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে ১৭ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন।যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার সাঈদ, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেজওয়ান আহমেদ,পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (লজিস্টিকস) মো.নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম ,সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা,সহকারী পুলিশ সুপার (অপস্ এ্যান্ড ইন্টেলঃ) রেজোয়ানা কবির প্রিয়া উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓