1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন

  • প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর )প্রতিনিধি:

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগ সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য কার্ডধারী সুবিধাভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ হান্নান,, সমাজ সেবক আঃ লতিফ খসরু প্রমুখ।উপজেলার আমরাজুড়ী ইউনিয়ন, কাউখালী সদর ইউনিয়ন, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন ও শিয়ালকাঠি ইউনিয়ন সহ মোট চারটি ইউনিয়নের ৩২ জন সুফলভোগী জেলেদের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।সুফলভোগী জেলেরা বলেন, নিষিদ্ধ সময় মাছ ধরা থেকে বিরত রাখতে সরকার বিকল্প হিসেবে এ বকনা বাছুর দিয়েছে আমরা এতে খুশি।বিকল্প কর্মসংস্থান হিসেবে বকনা বাছুর এর লালন পালনের মধ্য দিয়ে বংশবৃদ্ধি করে নিজেদের কে সাবলম্বি গড়ে তোলবো। নিষিদ্ধ সময় আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকব এবং অবৈধ জাল দিয়ে কখনো মাছ শিকার করব না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓