1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

পবিপ্রবি রোভার স্কাউটসের ওন, দোয়া ও ইফতার অনুষ্ঠান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) রোভার স্কাউটস গ্রুপের ওন, দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৫ টা ৩০ মিনিটে কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ. দা.) ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা রোভারের সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ও জেলা রোভারের কমিশনার অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও পবিপ্রবি রোভার স্কাউটসের সদস্যবৃন্দ।অনুষ্ঠানে পবিপ্রবি রোভার স্কাউটস তাদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ডকুমেন্টারি উপস্থিত অতিথিবৃন্দের মাঝে তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓