1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গলাচিপায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং মুক্তিযুদ্ধের বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।মঙ্গলবার (২৬ মার্চ) প্রভাতে গলাচিপা থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়।সকালে গলাচিপা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা।এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓