1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নলছিটিতে চাঞ্চল্যকর ফুয়াদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার(৪০)কে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।শুক্রবার (২৯মার্চ) দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টীম উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিসিক এলাকা থেকে একই মামলায় ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদার কে গ্রেফতার করেন।গত ০৭ জানুয়ারী দিবাগত রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ির সম্মুখে অবস্থিত চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়।অভিযোগ উঠছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জেসমিন আক্তারের সাথে স্বেচ্ছা সেবক লীগ নেতা ফুয়াদ কাজীর দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব, কলহ চলে আসছিল।তাকে হত্যার উদ্দেশ্যে কিলারদের ভাড়া করে এনে ঘটনা স্থলে রাখা হয়েছিল।আওয়ামী লীগের দলীয় কর্মসূচি শেষ করে রাতে বাড়িতে যাওয়ার সময় ফুয়াদকে হত্যা করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, জিয়াউল আহসান ফুয়াদ কাজী হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কে তার নিজ বাড়ি থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।নলছিটিতে একের পর এক খুনের ঘটনায পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছেন বলে নলছিটির বিজ্ঞ মহল মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓