1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ

ইন্দুরকানীর দুলাল ফকিরের জালে আবারও ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীর জেলে দুলাল ফকিরের জালে এবার ১৪ দিনের ব্যবধানে আবারও ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ।এর আগে চলতি মাসের ১৬ তারিখে ( ১৬ মার্চ) তিনি ২০ লাখ টাকার লাক্ষা মাছ বিক্রী করে আলোচিত হয়েছিলেন। এর মাত্র ১৪ দিনের ব্যবধানে শনিবার (৩০ মার্চ) সকালে আবার ২৫ লাখ টাকার মাছ বিক্রী করে তিনি পুনরায় ভাগ্যবান জেলে হিসাবে নিজেকে আলোচনায় এনেছেন।জানা গেছে, জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দুইটি মাছ ধরার ট্রলার গত ১৫ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।তার দুটি ট্রলারেই এবার অন্যান্য মাছ ছাড়াও ১২০টি লাক্ষা মাছ ধরা পড়েছে।প্রতিটি লাক্ষার ওজন ৩ থেকে ৭ কেজি।ট্রলারের জেলেরা জানান, গত ১৪ দিন আগে আমরা জাল, বরফ ও অন্যান্য মালামাল নিয়ে সাগরে যাই।এবার অন্যান্য মাছের সাথে আরও ১২০টি লাক্ষা মাছও পেয়েছি।২৫ লাখ টাকায় মাছ বিক্রী হয়েছে। ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি।এবার পরিবার পরিজন নিয়ে ভালভাবে ঈদ করতে পারব।এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হলেও আড়ৎদারী বাদ দিয়ে আগেরবার ২০ লাখ এবং এবার ২৫ লাখ টাকার মাছ বিক্রী হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।নাম প্রকাশ না করার শর্তে স্হানীয় একটি সূত্র জানায়, এবার দুলাল ফকিরের জালে আরো বেশি মাছ ধরা পড়লেও তার ও জেলেদের নিরাপত্তার কথা ভেবে মাছ বিক্রীর টাকার পরিমান কমিয়ে বলা হচ্ছে।পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রের আড়ৎদার মহসিন মেম্বার জানান, শনিবার (৩০ মার্চ) দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দুটি ট্রলার মাছ নিয়ে আমার আড়তে আসে।পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রী করা হয়েছে।অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম অনেক বেশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓