1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত জিয়ানগরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২ কাউখালীতে ফ্রেন্ডস এন্ড ব্রাদারস এর মিলন মেলা অনুষ্ঠিত ব্যাটারি চালিত রিকশা গিলেখাচ্ছে কোটি টাকার বিদ্যুৎ নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা

পিরোজপুরে ছাত্রলীগ নেতাকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আটক

  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার (২এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিডি অফিসের সামনে রায়হানের উপর হামলার ঘটনা ঘটে।ঘটনার পর পরই পুলিশ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কে আটক করেছে বলে জানান পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো : আসিকুজ্জামান।আটক অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর পুত্র।গুরুত্বর আহত মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।রায়হান আহমেদ জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিডি অফিসের কাজ শেষ করে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তার গতিরোধ করে। এ সময় অনিক তার কাছে জানতে চায়, তার (অনিকের) খোঁজ খবর নেওনা কেন? এরপর নানা কথা বলে তাকে হঠাৎ করে মারতে শুরু করে।অনিক ও তার সাথে থাকা কয়েকজন মিলে অনেক সময় তাকে মারধর করে।এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।পিরোজপুর জেলা হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, গুরুত্বর আহতাবস্থায় ছাত্রলীগ নেতা রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আসিকুজ্জামান জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কে আটক করা হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদ শহরের এলজিডি অফিসে থেকে বের হলে জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক লোকজন নিয়ে রায়হানের উপর হামলা চালিয়ে মারধর করে।পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে এবং অনিককে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓