1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুর পৌরসভার মেয়র হলেন নৌকার জিল্লুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৯১ বার পড়া হয়েছে
জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর: চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৩১ হাজার ২১২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে মো. জিল্লুর রহমান জুয়েল।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন চাঁদপুর জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুর রহমান নৌকা প্রতীকে পেয়েছে ৩৪ হাজার ৮২৫ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি পেয়েছেন তিন হাজার ৬১৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাকা প্রতীকে মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল পেয়েছেন এক হাজার ২৩৩ ভোট।

উল্লেখ্য, পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন তিনজন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সব কাউন্সিলরই বিজয়ী হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ৫৮ হাজার ১৪৪ জন। নারী ভোটার ৫৮ হাজার ৩৪৩ জন। সর্বমোট ভোটার সংখ্যা এক লাখ ১৬ হাজার ৪৮৭ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓