1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

বর্তমান পরিস্থিতিতে স্কুল-কলেজ খুলে দেয়া উচিত: জি এম কাদের

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫২০ বার পড়া হয়েছে

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে স্কুল-কলেজ খুলে দেওয়া উচিত। যারা স্কুল-কলেজে যেতে চায় তাদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য পরীক্ষার ব্যবস্থাও করতে হবে।

কিন্তু যারা এমন পরিস্থিতিতে স্কুল-কলেজে যেতে চায় না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আবার যারা পরীক্ষায় অংশ নিতে অনিচ্ছুক তাদের জন্য অটো-পাসের ব্যবস্থা থাকতে হবে।

রোববার (০১ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় যুব সংহতি আয়োজিত জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, যখন হাট-বাজার, অফিস-আদালত এবং গণপরিবহনসহ সব কিছু খুলে দেওয়া হয়েছে, তখন শুধু শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখার কোনো যুক্তি নেই। এভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। জটিলতা সৃষ্টি হবে শিক্ষা ব্যবস্থায়।

এ সময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের যুব সমাজই আমাদের প্রাণশক্তি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যুব সমাজ যেভাবে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে, ঠিক তেমনি ভাবেই বর্তমান পরিস্থিতিতে যুব সমাজকে দায়িত্ব নিতে হবে দেশ থেকে খুন, ধর্ষণ, অবিচার ও অন্যায় দূর করতে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে এবং পার্টির যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদার পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, সংসদ সদস্য (এমপি) নাজমা আক্তার, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, যুগ্ম-মহাসচিব আমির উদ্দিন আহমেদ ডালু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓