1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলহত্যা দিবসে বাঙালি ছাত্রপরিষদের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৫৪৩ বার পড়া হয়েছে

৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে শোকবার্তা দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ। সংগঠণের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বর্তমান কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইব্রাহিম মনির ও সদস্য সচিব সাদেকুর রহমান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শোক বার্তার বিষয়ে জানানো হয়।

শোক বার্তায় পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর শীর্ষ নেতৃবৃন্দ বলেন, ৩ রা নভেম্বর, জেলহত্যা দিবস। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে মরহুম শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকান্ডের কিছুদিন পরই ঘটেছিল এ নৃশংস হত্যাকান্ড। চার নেতার এ হত্যাকান্ড বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দের খুন পাল্টা খুনের সংস্কৃতিকে পাকাপোক্ত করেছিল।

পরবর্তী সময়ে জেলে এবং বাইরে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্মমভাবে খুন করা হয়। জেলহত্যার এ শোকাবহ দিনে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। (বিজ্ঞপ্তি)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓