1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

ভোমরা স্থল বন্দর দিয়ে মঙ্গলবার ১২০ ট্রাক ভারতীয় পেঁয়াজ আমদনি

  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: কৃষি মন্ত্রালয়ের আমদানির অনুমতি প্রাপ্তির পর ভোমরা স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিন মঙ্গলবার ১২০টি ট্রাকে প্রায় আড়াই হাজার মেট্রিক টন ভারতীয় পেয়াঁজ বাংলাদেশে আমদানি হয়েছে। ফলে দেশের অভ্যন্তরীন বাজারে পেয়াঁজের দাম কমতে শুরু করেছে। আজ ভোমরা বন্দরে সর্বোচ্চ পয়ত্রিশ টাকা পাইকারী দরে পেয়াঁজ বেচাকেনা হয়েছে। এখনও ভারতের ঘোজাডাঙ্গায় দেড় শতাধিক পেঁয়াজবাহি ট্রাক অপেক্ষা করছে বলে ভারতীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে। এদিকে ৮১ দিন পর আমদানির অনুমতি পাওয়ায় সাতক্ষীরা, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। তবে আমদানিকৃত পেঁয়াজ ২/১ দিনের মধ্যে পুরোপুরি বাজারে ঢুকলে পেঁয়াজের বাজারে স্বস্থি ফিরবে বলে ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন। কৃষকের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে গত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গত এক মাসের ব্যবধানে দেশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে রোববার কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানায়। ভোমরার ব্যাবসায়ী মা ট্রেডার্সের স্বত্বাধিকারী আমির হামজা জানান, প্রতি টন পেঁয়াজ ২২০ থেকে ২৫০ মার্কিন ডলার মূল্যে ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হচ্ছে। সেই হিসেবে প্রতিকেজি পেঁয়াজের আমদানি মূল্য ২৮ টাকা হওয়ার কথা। ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দিন সাংবাদিকদেও জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১২০ ট্রাক ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে সব মিলিয়ে কত মেট্রিক টন পেঁয়াজ এসেছে তা হিসাব করে বলতে আরো কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓