1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র কিনলেন সাংবাদিক মোঃ সামসুল ইসলাম (আমিরুল)

  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪৯১ বার পড়া হয়েছে

আসন্ন ভান্ডারিয়া পৌরসভা প্রথম নির্বাচনে ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক সামসুল ইসলাম আমিরুল। সোমবার (১২ জুন) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে মনোনয়ন পত্র কিনেন তিনি।এসময়ে উপস্থিত ছিলেন এলাকার,মোঃ নাজেম ফরাজী,আব্দুল জলিল মোল্লা,আব্দুল মালেক ফরাজী, হাবিবুর রহমান ফরাজী,আব্দুল বারেক ফকির,বাবুল ফরাজী,কবির চাপরাশি,শহিদুল ইসলাম, আব্দুস সামাদ ফরাজী,হুমায়ুন কবির ফরাজী প্রমূখ। সাংবাদিক সামসুল ইসলাম আমিরুল বলেন,এলাকার মুরব্বি,গন্যমান্য ব্যক্তি ও ভোটারদের সমর্থন ও দোয়া নিয়ে আসন্ন পৌরসভার প্রথম নির্বাচনে ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সকলের দোয়া ও ভোটারদের সমর্থনে আমি বিপুল ব্যবধানে জয়লাভ করবো বলে প্রত্যাশা করি। ঘোষিত তফসীল অনুযায়ী ভান্ডারিয়া পৌরসভা গঠনের পর এই প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ জুন। এছাড়া মনোনয়নপত্র বাছাই ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এই পৌরসভার ভোটাররা ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓