1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

নরসিংদীতে বাজারের নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম(৪৫) নামের বাজারের দায়িত্বরত এক নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার(১১ জুন)দিবাগত রাতে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশ আলী বাজারে এই হত্যার ঘটনা ঘটে। সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধূরী।
নিহত আব্দুল করিম নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ও আতশ আলী বাজারের নিরাপত্তা প্রহরী। স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রতি রাতের ন্যায় বাজারে প্রহরীর দায়িত্ব পালন করতে যান আব্দুল করিমসহ দুইজন। তারা বাজারের দুই দিকে অবস্থান নিয়ে বাঁশি ফু দিয়ে দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে অনেকটা সময় ধরে প্রহরী করিমের বাঁশির শব্দ না পেয়ে অপর প্রহরীসহ স্থানীয়রা তার খোঁজ করতে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। রাত ১টা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা করছেন স্থানীয়রা। তবে এসময় বাজারের কোন দোকানে চুরির ঘটনা হয়নি।
বাজারের লোকজনের মাধ্যমে সকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।এর আগে একাধিকবার বাজারটিতে চোরচক্র হানা দিলেও নিরাপত্তা প্রহরীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। চুরির পথ সুগম করতেই এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓