1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা! ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বরিশালে সৈয়দ ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদে নড়াইলে সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪৯৪ বার পড়া হয়েছে

বরিশালে সৈয়দ ফয়জুল করীম পীরের উপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) বিকালে শহরের পূরাতন বাসটার্মিনাল জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সমাবেশে ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে হামলার প্রতিবাদে বক্তব্য দেন ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এসএম নাছিরুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ কাজী নূরুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ খবির উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান শায়েক ফজলুর করীমের উপর হামলাকারীদের ২৪ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশের জনগণের একটাই প্রত্যাশা হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়। তাই আমরা সরকারের কাছে উদাত্তভাবে আহবান জানাই, নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত¡াবধায়ক সরকারের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হোক। এদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। মানুষ যেন তাদের মত প্রকাশের স্বাধীনতা পায়। অনুষ্ঠানে দলটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓