1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৬৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৪ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের(এসইডিপি) আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইদ্রীস আলী আযিযী,কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জাকারিয়া। কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সহকারী প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓