1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাজীরহাটে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ ডুবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৫১০ বার পড়া হয়েছে

বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে ঝড়ের কবলে পড়ে এমভি ইনজাম নামের একটি লঞ্চ ডুবে গেছে।বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কাজিরহাট থানাধীন পূর্ব ভংগাসংলগ্ন লতা নদীতে এ দুর্ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহম্মেদ বলেন, সকালে লঞ্চটি হিজলার থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়, সেখান থেকে বরিশালের দিকে যাওয়ার কথা ছিল।তবে লতা ঘাটে পৌঁছানোর পূর্বে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেলে লঞ্চটিকে পূর্ব ভংগা সংলগ্ন নদীর চরে উঠিয়ে দেয় এর চালক। এরপর যাত্রীরা লঞ্চটি থেকে নিরাপদে নেমেও যায়। কিছুক্ষণ পর ঝড় শুরু হলে এটি কাত হয়ে ডুবে যায়।তবে সবাই লঞ্চ থেকে নেমে যাওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।হিজলা-বরিশাল রুটে চলাচলকারী এমভি ইনজাম লঞ্চের সুকানি নিজাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে ১৬ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সকাল সাড়ে ৭টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। এতে লঞ্চের তলা ফেটে যায়। দ্রুত আমরা পাড়ে নোঙর করে যাত্রীদের নামিয়ে দিই।কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই নিরাপদে আছেন।বর্তমানে আংশিক ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধারে কাজ করছে।আশা করছি আজকের মধ্যে লঞ্চ মেরামত করে কালকের মধ্যে বরিশালে পৌঁছাতে পারব।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। ঝড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে যায়। ডুবে যাওয়া অংশ তুলতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓