1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

ঝালকাঠিতে সিইসির পদত্যাগের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে

বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চরমোনাইর পীর ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সসমাবেশ হয়েছে ঝালকাঠিতে।শুক্রবার(১৬ জুন)বিকেলে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম গেটে গিয়ে শেষ হয়।মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মন্ডলির সদস্য মাওলানা নুরুল হুদা ফয়াজী।দলের ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ডা. সিরাজুল ইসলাম সিরাজী,ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও যুবনেতা হাফেজ মো. ইব্রাহিম হাদী।বক্তারা শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান। পাশাপাশি বরিশাল সিটিকরপোরেশন নির্বাচনকে পাতানো নির্বাচন উল্লেখ করে সিইসির পদত্যাগ দাবি ককরেন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓