1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

পরিক্ষা শেষে বাড়ি ফেরা হলোনা মেধাবী স্কুল ছাত্র ফাহিমের

  • প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫০৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে পরীক্ষা দিয়ে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম ফাহিম সরদার (১৩) । রবিবার(১৮ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ সোহাগদল এলাকার শেখপাড়া বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম উপজেলার সারেংকাঠি ইউনিয়নের গোবিন্দগুহকাঠি গ্রামের মো. রফিক সরদারের ছেলে এবং সোহাগদল গনমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। সারেংকাঠি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, পরীক্ষা শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে ফাহিমকে পিছন দিক থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দেয়।এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓