1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

ভাঙ্গা ফ্লাইওভারে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, আগুনে পুড়ে ছাই ৭ জন

  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৬১১ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে ঢাকাগামী অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে ৭ জন নিহত হয়েছেন।শনিবার(২৪ জুন)বেলা ১০টা ৪৫ মিনিটে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের মালিগ্রাম ফ্লাইওভারের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি রেলিংয়ে ধাক্কা খায়। এ সময় গ্যাসচালিত অ্যাম্বুলেন্সটির চারিদিকে আগুন ধরে যায়। এতে অন্তত ৭ জন নিহত হয়। এদের মধ্যে ৩ জন নারী, ২ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক মৃদুল লাফ দিয়ে বেরিয়ে যায়। চালক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সাব-অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, অ্যাম্বুলেন্সে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেন,অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। ভেতরে ৭ জন আরোহী ছিলেন। তারা সবাই মারা গেছেন। চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓