1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

পর্যটন উন্নয়নে স্বরূপকাঠী ট্যুর অপারেটদের সাথে ইউএনও’র আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৪৭২ বার পড়া হয়েছে

পর্যটন উন্নয়ন নিয়ে স্বরূপকাঠী ট্যুর অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস) এর ট্যুর অপারেটদের সাথে আলোচনা সভা করেছেন ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার। সোমবার (২৬ জুন) সকালে ইউএনও এর কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ট্যুর অপারেটররা অত্র উপজেলার পর্যটন কেন্দ্রীক এলাকার পর্যটনের বিকাশে ঐতিহ্যকে তুলে ধরে মেলার আয়োজন করা, পর্যটন এলাকার রাস্থার পাশে ট্যুরিস্টদের জন্য বেঞ্চ ও ওয়াসরুমের তৈরী করা,স্থানীয় ভাবে গড়ে উঠা পার্কের শৃংখলা বৃদ্ধি করা,পার্কে আসা পর্যটকদের অতিরক্তি সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রন করা, যত্রতত্র পলিথিন ও খাবারের ওয়ানটাইম প্যাকেট যত্রতত্র না ফেলা, ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাসহ পর্যটন এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে নানা মতামত তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সহযোগীতা চেয়ে ইউএনও’র কাছে দাবি জানায়। এসময় ইউএনও ট্যুর অপারেটদের দাবির সাথে একমত পোষন করে স্থানীয় পর্যটনের উন্নয়নে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন, পাশাপাশি সরকারি কর্মকান্ড বাস্তবায়নে স্থানীয় ট্যুর অপারেটদের সহযোগীতা কামনা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, স্বরূপকাঠী ট্যুর অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস) এর আহবায়ক মো. আসাদুজ্জামানসহ সংগঠনের অণ্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓