1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে ও স্ত্রী সন্তান চলে যাওয়ায় যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৫৩২ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে এক সন্তানের জনক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় গালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যায় মৃত ব্যক্তির নাম মো. তানিম হাওলাদার (২৫)।সে ঐ এলাকার মো. শামসুল হক হাওলাদারের ছেলে।স্থানীয়রা জানায়,তানিমের ঘরে স্ত্রী-সন্তান থাকলেও সম্প্রতি একই এলাকার নাজমিন নামে একটি মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। কিছুদিন পরে নাজমিন নিজের ভুল বুঝতে পেরে তার বাড়িতে ফিরে যায় এবং তানিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এ ঘটনায় তানিমের স্ত্রী ও দেড় বছরের ছেলে আরমান তানিমের সাথে সম্পর্ক শেষ করে বাড়ি থেকে চলে যায়। এরপর তানিম মানষিক ভাবে ভেঙ্গে পরে। বৃহস্পতিবার সকালে বাজারে বসে নাজমিনকে মুঠোফোনে কল দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে বাড়িতে এসে দোতলায় উঠে দরজা বন্ধ করে ঘরে থাকা স্ত্রীর ওড়না আড়ার সাথে বেঁধে গলায় জড়িয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓