1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

এবার বিয়েতে কাঁচা মরিচ উপহার

  • প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৪৫৭ বার পড়া হয়েছে

দেশে লাগামহীনভাবে বাড়ছে কাঁচা মরিচের দাম। ৬০-৮০ টাকা কেজি দরের কাঁচা মরিচ এখন কোনও কোনও জায়গায় বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।এমন অবস্থায় বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার দিয়ে সাড়া ফেলেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যুবক এসএম রায়হান।রোববার (২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে একটি বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে দেয়া হয় কাঁচা মরিচ।স্থানীয়রা জানান, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে মাহমুদুর রহমানের বিয়ের বৌভাত অনুষ্ঠানে এক কেজি কাঁচা মরিচ উপহার দেন বরের বন্ধু রায়হান। বিষয়টি সাড়া ফেলে বিয়েতে আসা অন্যান্য অতিথিদের মাঝেও।এসএম রায়হান বলেন,‘উপহার হিসেবে এই মুহূর্তে কাঁচা মরিচ দেয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে।এটি কাঁচা মরিচ দাম বৃদ্ধির একটি প্রতিবাদ বলেও মনে করি।বরের চাচা খলিলুর রহমান বলেন,‘আমাদের বৌভাত অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে ভাতিজা মাহমুদের বন্ধুর কাঁচা মরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ।তার এ প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।বর মাহমুদুর রহমান বলেন,‘আমার বন্ধুর এমন উপহার আমাকে চমকে দিয়েছে।বর্তমান বাজারে কাঁচা মরিচের দাম অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।তার এমন অভিনব কায়দায় মৌন প্রতিবাদে আমরা সকলেই অভিভূত।
সূত্র:বিডিরাইজিং.কম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓