1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৯ টাকা নির্ধারন

  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৫৩৫ বার পড়া হয়েছে

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসে(এলপিজি)১২ কেজিতে এবার ৭৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাইয়ের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। জুনে এ দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার পর থেকে ভোক্তাপর্যায়ে নতুন এ দাম কার্যকর হবে। সোমবার (৩ জুলাই) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম জানানো হয়। বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এ দর ঘোষণা করেন। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে সমন্বয় করা হয় দাম।বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ)দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৮৩ টাকা ২১ পয়সা,যা গত মাসে ছিল ৮৯ টাকা ৪৮ পয়সা।এ হিসেবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। তবে এর আগে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৪৬ টাকা ৫৯ পয়সা,যা এত দিন ছিল ৫০ টাকা ৯ পয়সা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓