1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে মহাসড়কের পাশ থেকে নারীর বিবস্ত্র লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫১১ বার পড়া হয়েছে

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (০৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ভেলানগর ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাঁর বিবস্ত্র লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।মহাসড়কে চলাচলরত কয়েকজন ব্যক্তি নারীর লাশ এভাবে পড়ে থাকতে দেখে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ কবির হোসেন ভূঁইয়া ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠান তিনি। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক কবির হোসেন ভূঁইয়া জানান, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন। তাঁর নাম-পরিচয় উদ্ধারের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓