1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৬ জন হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৪৮০ বার পড়া হয়েছে

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন,পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন
পিরোজপুর জেলায় ৭ জন,বরগুনায় ৪ জন,ভোলায় ২ জন ও বরিশাল জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী,বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৬ জন সহ বুধবার (০৫ জুলাই) বিকেল পর্যন্ত ১৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বিভাগের বিভিন্ন হাসপাতালে। এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি বলেন,উপজেলা পর্যায়েও রোগীদের জন্য সরকারিভাবে ডেঙ্গু পরীক্ষা ও মশারি সরবরাহ করা হচ্ছে। চিকিৎসা নিয়ে সংকট নেই। আমাদের সবাইকে শুধু বাড়তি সতর্ক থাকবে হবে। তিনি আরও বলেন, আমাদের আশঙ্কা সামনে বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তবে এটা নিয়ে আতঙ্কের কিছু নেই। সবাই এই রোগ সৃষ্টির বিষয়ে সচেতন হলে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া সম্ভব।এদিকে পরিসংখ্যান বলছে বিভাগে চলতি মৌসুমে বুধবার পর্যন্ত ৭১২ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৭১ জন চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে চলে গেছেন এবং একজনের মৃত্যু হয়েছে। আর বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৪০ জন।এদিকে বরিশালের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন বাড়ছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓