1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক

নলছিটিতে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে মামলা

  • প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশাংগলে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৯জুলাই) ভিকটিমের ভাই বাদী হয়ে নলছিটি থানায় এ মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামী হলেন, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত এস্কেন আলী হাওলাদারের পুত্র মো. হাবিব হাওলাদার (৫০)। এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৮জুলাই) সন্ধ্যায় আসামী হাবিব হাওলাদারের বসতবাড়ীর পাশের সেওতা গ্রামে ভিকটিমের বাসায় ঢুকে হাবিব হাওলাদার ভিকটিমকে জোর করে ধর্ষন করে। এসময় তার ডাকচিৎকারে তার বড় ভাই ছুটে আসে। হাবিব হাওলাদার ভিকটিমের ভাইকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে ভিকটিমের ভাই তার পাঞ্জাবি ধরে ফেললে হাবিব হাওলাদার পাঞ্জাবি ছিড়ে পালিয়ে যায়। পরবর্তীতে নলছিটি থানায় খবর দিলে পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় রবিবার (৯জুলাই) ধর্ষনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধীর বড় ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইন নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নে ধর্ষনের অভিযোগ পেয়ে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছিল। মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓