1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সীগঞ্জে আওয়ামীলীগের গণসমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৬০২ বার পড়া হয়েছে

আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষে এবং বিএনপি-জামায়াতের অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মুন্সীগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও গজারিয়া উপজেলা আওয়ীমীলীগ ও তার বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। এ গণসমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল। এছাড়া বক্তব্য রাখেন মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালাম,বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মোল্লা, জেলা মহিলা যুবলীগের সভাপতি মোর্শেদা বেগম লিপি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, গজারিয়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি রেফায়াতউল্লাহ তোতা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আপন দাস প্রমূখ। গণসমাবেশ শেষে মঞ্চস্থল থেকে বিএনপি-জামায়াতের অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল এক মিছিল শহরের কাচারি এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓