1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তালতলীর সমূদ্রে ভেসে এলো মৃত ডলফিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৫১১ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতি প্রজাতির মৃত ডলফিন। বৃহস্পতিবার(১৩ জুলাই) সকাল ১০ টার দিকে সৈকতের এক কিলোমিটার উওরে লঞ্চঘাট নামক স্থানে পায়রা (বুড়িশ্বর) নদীর মোহনায় মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বন বিভাগকে খবর দেয়।
স্থানীয় আসাদুল নামে এক জেলে জানান, প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট ব্যাসের মৃত ডলফিনটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সাগরে জেলেদের জালে আটকে এটির মৃত্যু হয়েছে। মৃত ডলফিন চড়ে আটকা পড়ার খবর পেয়ে স্থানীয় উৎসুখ জনতা এক নজর দেখার জন্য ভীর করছে। তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টিম পাঠিয়েছি। একই সঙ্গে ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি। তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) হালিমা সর্দার বলেন, ধারনা করা হচ্ছে মৃত ডলফিনটি ইরাবতি প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পরে মারা যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓