1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বরিশালের নতুন ডিআইজি জামিল হাসান

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

বরিশাল রেঞ্জে ডিআইজির দায়িত্ব পেয়েছেন মো. জামিল হাসান। বর্তমানে তিনি আর্মড পুলিশ ব্যাটেলিয়নে (এপিবিএন) কর্মরত আছেন। আর বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। রবিবার(১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিসিএস পুলিশ ক্যাডারের ২০ ব্যাচের কর্মকর্তা জামিল হাসান একসময় বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক ছিলেন। ২০২১ সালের মার্চে তিনি ব্যাটেলিয়নটিতে যোগ দেন। র‌্যাবে কর্মরত অবস্থায় জামিল হাসান বিশেষ অবদান রাখেন। যা বেশ আলোচিত হয়। বিশেষ করে বরিশালে মাদক উদ্ধারের পাশাপাশি জঙ্গি-সন্ত্রাস দমনে ব্যাপক ভূমিকা রাখেন। গত বছরের ১১ মে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন জামিল হাসান। এসময় তাকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটেলিয়নে পদায়ন করা হয়। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) থাকা অবস্থায় ২০২১ সালে অতিরিক্ত ডিআইজি হন জামিল হাসান। এর আগে জামিল হাসান ২০১২ সাল থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) ছিলেন। ২০১৫ সালে জামিল হাসান জেলাজুড়ে বিএনপি-জামায়াতের সহিংসতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি শহরকে মাদকমুক্ত করতে তিনি বিভিন্ন পদক্ষেপ নেন। সন্ত্রাস দমনেও জামিল হাসানের বিভিন্ন সাহসী পদক্ষেপ পুলিশের উচ্চ পর্যায়ে বেশ প্রশংসিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓