1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় অ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫০৮ বার পড়া হয়েছে

সেবাখাতে পরিচালিত অ্যাম্বুলেন্সের আয়কর মুক্ত নীতিমালা সহ বিভিন্ন দাবীতে মাগুরায় অ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতির মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছ। সোমবার(১৭ জুলাই) দুপুর ১২টায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা আ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি সভাপতি নাসিরুল হক মিলন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম। মানববন্ধনে জেলার ৬০ টি অ্যাম্বুলেন্সের মালিক ড্রাইভার ও হেল্পার অংশ নেয়।
এ সময় তারা অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা , আয়করমুক্ত নীতিমালা, আট সিটের অনুমোদন, সকল হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা, সড়ক, সেতু ও ফেরিতে টোল মুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে অ্যাম্বুলেন্সের বহর নিয়ে একটি শোভাযাত্রা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গীর মোড়,ঢাকা রোডসহ প্রধান প্রধান সড়ক ঘুরে ভায়না মোড়ে অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓