1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জের হামলায় আহত ৫

  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৪৩৫ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দালালপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের হামলায় হায়দর আলীর ছেলে কাজল, জাকির ও হাসেম, কাজলের স্ত্রী গোলেনুর বেগম ও ফরিদের স্ত্রী জান্নাত বেগম গুরুতর আহত হয়েছে। আহতরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। তাদের প্রতিপক্ষ একই এলাকার হান্নানের স্ত্রী মিনারা বেগম, মতলবের ছেলে সেলিম, সফিজলের ছেলে রহমান, ইউসুফ আলীর ছেলে মিজান ও মিরাজ, আব্দুর রশিদের ছেলে ইউসুফ আলী ও আব্দুল মতিনসহ মতলবের ছেলে মফিজ এ হামলা চালায় এমন অভিযোগ আহতদের। শুক্রবার(২১ জুলাই) বিকাল ৫ টায় হামলার ঘটনা ঘটে। আহতরা জানান, ২০১৩ সাল থেকে হামলাকারীদের সাথে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিত ভাবে আহতদের চোখে মরিচের গুড়া ছিটিয়ে হামলা চালায় তারা। বগি দা ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায় উল্লেখিত হামলাকারীরা। এসময় অহতদেরকে হত্যার হুমকি দেয় ও হামলা শেষে আহতদেরকে মিথ্যা মামলায় ফাশাতে হামলাকারীরা নাটকীয় ভাবে তাদের বসতঘর ভাংচুর করেন। অন্যদিকে হামলাকারী ইউসুফ গংদের কাছে জানতে চাইলে তারা বলেন তাদেরকেও হামলা করেছে। তাদের দুইজন হাসপাতালে ভর্তি আছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓