1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন স্থানীয় প্রশাসন।দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ ওয়াসিম রুবেল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা বলেন, বর্তমান সরকার সরকারি সেবা সমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোনো দপ্তরের সেবাগ্রহীতা যেন কোনো ভাবেই হয়রানির মুখে না পড়ে সেদিকে দপ্তর প্রধানেদের খেয়াল রাখতে হবে। সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে এক জন নাগরিকের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে হবে আমাদেরকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓