1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

ডেঙ্গুতে আরো ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৪১৮

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪১৮ জন। এ নিয়ে চলতি বছর ২০১ জন ডেঙ্গুতে মারা গেলেন। আর চলতি জুলাই মাসে এখন পর্যন্ত মারা গেছেন ১৫৪ জন। মঙ্গলবার(২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন। বাকি ১ হাজার ২৫৬ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪ জন ও ঢাকার বাইরের ২ জন। এর আগে গত বুধবার ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর হয়েছে। ওই দিন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরের আগের কিছু মৃত্যুর প্রতিবেদন পাওয়ার পর সেগুলো প্রতিবেদনের (বুধবার) সঙ্গে যুক্ত করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ৩৭ হাজার ৬৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৩৪৯ জন ও ঢাকার বাইরে ১৫ হাজার ৩৩৯ জন আক্রান্ত হয়েছেন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ খ্রিষ্টাব্দে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ খ্রিষ্টাব্দে ৭ জন এবং ২০২১ খ্রিষ্টাব্দে মারা যান ১০৫ জন।*সংবাদটি দৈনিক শিক্ষা ডটকম থেকে সংগৃহীত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓