1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৫২৩ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে বরগুনার আমতলী উপজেলা পরিষদ থেকে মশক নিধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে ওই কার্যক্রমের উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: এম এ কাদের মিয়া। এ সময় আমতলী নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভুমি) মো. আব্দুল্লাহ আল জাহের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসা: তামান্না আফরোজ মনি, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সামসুদ্দিন সানু, ইউপি চেযারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, মো.বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মো. রফিকুল ইসলাম রিপন প্রমুখ। ওই সময় ফগার মেশিন দিয়ে মশক নিধনে ঔষধ স্প্রে করা হয়। এছাড়া উপজেলা কম্পাউনের মধ্যে অবস্থিত বাড়ীর আঙ্গিনা ও ড্রেন পরিস্কার করেন পরিষদের কর্মচারীরা। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পৌরশহর, থানা, উপজেলা পরিষদসহ সকল সরকারি বেসরকারি কার্যালয়ে ওই কার্যক্রম চলবে। পাশপাশি তিনি ডেঙ্গু প্রতিরোধে উপজেলাবাসীকে সচেতন হওয়ার আহবান জানান। ডেঙ্গু সংক্রমণ রোধে মশা নিধনের ঔষধের পাশাপাশি জীবাণুনাশক ছিটানো শুরু হবে বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓