1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব… গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী  আটক গজারিয়া তিতাসের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ চুনা কারখানা গজারিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের মতবিনিময় সভা পিরোজপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে কুপিয়ে জখম, প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন বিএনপি নেতা চপলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত রাজাপুরে ধানসিঁড়ির তীরে জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ গজারিয়ায় রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ

নেছারাবাদে পেয়ারা বাগানে বেড়াতে এসে ভীমরুলের কামড়ে ১৬ ব্যাক্তি আহত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

নেছারাবাদের পেয়ারা বাগানে বেড়াতে এসে ভিমরুলের কামড়ে ষোলজন ব্যাক্তি আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ শিশু সহ একাধিক নারী পুরুষ রয়েছে। আহতরা সবাই নেছারাবাদ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন তাই তাদের নাম পরিচয় জানা যায়নি। কামড়ে আহতরা সবাই ঝালকাঠি রাজাপুর থেকে নেছারাবাদের কুড়িয়ানা পেয়ারা বাগানে ট্রলারযোগে বেড়াতে এসেছিল। শুক্রবার(২৮ জুলাই) দুপুরে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন। ভিমরুলের কামড়ে আহত মুশফিক(২৭) নামে এক যুবক জানান, তারা ট্রলার করে আটঘরের খাল হয়ে আদমকাঠী পেয়ারা বাগান দেখতে যাচ্ছিলেন।এমন সময় চালক ট্রলারটি খালের পাশ দিয়ে চালাচ্ছিলেন। আচমকা ভীমরুলির কামড়ে ট্রলারে থাকা বিশ জনের মধ্য ষোল ব্যাক্তি আহত হয়ে চিৎকার দিচ্ছিল। এসময় স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে আনেন। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মুশাররাত শবনব জানান, ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতাল থেকে ১৬ থেকে ১৭ জন চিকিৎসা নিয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। কামড়ে আহতের মধ্য কয়েকজন শিশু রয়েছে। তাদের নাম ঠিকানা রেজিষ্টার করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓