1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান হতে যাচ্ছেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিক

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৫৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।এরমাধ্যমে মার্কিন বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে।খবর বাপস নিউজ। যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সব সদস্য যদি লিসার মনোয়নকে সমর্থন জানান তাহলে প্রথম নারী হিসেবে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফেও কাজ করার ইতিহাস গড়বেন তিনি ।মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে তার চার বছরের মেয়াদ শেষ করবেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা। ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লিসার। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপপ্রধান হন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।যদিও পেন্টাগন প্রধানের সুপারিশপ্রাপ্তদের তালিকায় ছিলেন না লিসা। তবে নৌবাহিনীর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। আর এ অভিজ্ঞতার জেরেই হয়তো লিসাকে বেছে নিয়ে ইতিহাস গড়তে চান প্রেসিডেন্ট বাইডেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓