1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

কুড়িগ্রামে জামাতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার(৩০ জুলাই)সকাল ৮টায় শহরের দাদা মোড় থেকে কুড়িগ্রাম জেলা জামাতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শহরের জাহাজঘর মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জামাতের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন,সহকারী সম্পাদক মাওলানা আব্দুল হামিদ মিয়া, কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কুড়িগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, শহর জামায়াতের আমির আব্দুস সবুর খান, কুড়িগ্রাম সদর উপজেলা জামাতের আমির মাওলানা সিরাজুল, শিবিরের জেলা সভাপতি মোকসেদুল হক ও সাধারণ সম্পাদক মেহদী হাসান প্রমূখ। বক্তারা, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামাতের কেন্দ্রিয় আমীর ডাক্তার শফিকুর রহমান ও শীর্ষ নেতৃবৃন্দসহ আটক ওলামায়ে কেরামের মুক্তিসহ দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓