1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

পিরোজপুর ১ ও ২ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪০৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের পিরোজপুর ১ ও ২ আসনের পুননির্ধারণকৃত সীমানা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ইসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এবিষয়ে হাইকোর্টের রিটের পরবর্তী শুনানি ৯ আগষ্ট। বর্তমানে পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম ও পিরোজপুর-২ আসনের এমপি আনোয়ার হোসেন মঞ্জু। পিরোজপুর-১ আসনের সীমানা পুননির্ধারণের আগে পিরোজপুর সদর,নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। এ আসনের সীমানা পরিবর্তন করে নেছারাবাদ উপজেলা বাদ দিয়ে ইন্দুরকানী উপজেলা যোগ করে পিরোজপুর-১ আসন পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা নিয়ে গঠন করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আগে পিরোজপুর-২ আসনের অংশ ছিল। এদিকে নেছারাবাদ উপজেলা পিরোজপুর-২ সংসদীয় আসনের সঙ্গে যোগ করে পিরোজপুর-২ আসন ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠন করা হয়েছে। এ সংক্রান্ত নির্বাচন কমিশনের গত ১ জুনের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার বাসিন্দা মো. কায়কোবাদ,মো. আহসানুল কিবরিয়া,কাউখালী উপজেলার বাসিন্দা আবু সাঈদ মিয়া, ইন্দুরকানী উপজেলার বাসিন্দা আক্তারুজ্জামান ও নেছারাবাদ উপজেলার বাসিন্দা নাজমুল ইসলাম শরীফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓