1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

কুড়িগ্রামের উলিপুরে বন্যা প্রস্তুতি ও উদ্ধারের মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৫৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের প্রত্যন্ত চরের অধিবাসীদের নিয়ে দুর্যোগকালিন সময়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া ইউনিয়ন পরিষদ ও আরডিআরএস বাংলাদেশ’র যৌথ উদ্যোগে বুধবার সকালে হাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মহড়ার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, ডব্লিউএফপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সাদেক আলী, আরডিআরএস’র প্রোজেক্ট কোঅর্ডিনেটর মহিতোষ রায় প্রমুখ। এন্টিসিপেটরী একশন প্রজেক্ট ব্যতিক্রমধর্মী এই শিখন অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগের সময় চরাঞ্চলের মানুষ তাদের সম্পদ নিয়ে কিভাবে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসবে তার মহড়া পরিচালনা করে। এসময় চর দাগারকুটি গ্রামের প্রায় ৫ শতাধিক নারী ও পুরুষ মকড্রিলে অংশগ্রহন করেন। এছাড়াও অনুষ্ঠানে বন্যা প্রস্তুতিমূলক শতর্কতা মাইকিং, ফ্লাড মার্কার প্রদর্শন, উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনসভা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓