1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উজিরপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, গাছের চারা বিতরণ,ও রোপন কর্মসূচি শেষে উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓