1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রয়াত সদস্যদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রয়াত সাংবাদিক মোঃ হেমায়েত উদ্দিন হিমু (বিটিভি), শ্যামল সরকার (এটিএন বাংলা ও এটিএন নিউজ) মোঃ হুমায়ুন কবির (বাংলা ভিশন) ও মোঃ মনির হোসেন (দেশ টিভি)র স্মরনে এক স্মরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ আগষ্ট) সন্ধ্যায় ঝালকাঠির টেলিভিশন সাংবাদিক ফোরাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত সদস্যদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ আজমির হোসেন তালুকদার। সাধারন সমপাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনুল হক, জেলা তথ্য অফিসার আহসান কবির ও প্রেসক্লাবের সভাপতি কাজি মোঃ খলিলুর রহমান। সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, দুলাল সাহা, মোঃ জহিরুল ইসলাম জলিল, অলোক সাহা, আল আমিন তালুকদার, দিবস তালুকদার, এস এম রেজাউল করিম, মাই টিভির ঝালকাঠি প্রতিনিধি সাইদুল ইসলাম, রিয়াজুল ইসলাম বাচ্চু ও সাকিবুজ্জামান সবুর সহ আরো অনেকে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓