1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

পদ্মার তীরে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৫০৪ বার পড়া হয়েছে

আইসিসির ক্যাম্পেইন হিসেবে পদ্মা সেতুর কাছেই সোমবার (৭ আগষ্ট) প্রথমে আনুষ্ঠানিক ফটোসেশন হলো বিশ্বকাপ ট্রফির। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বিকাল ৩টা থেকে শুরু হয় বিশ্বকাপ ট্রফির এই প্রাথমিক সফর। আগামীকাল সকালে মিরপুরে ট্রফির সফর কার্যক্রম শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বেলা ১২টায়। সর্বশেষ দিনে ট্রফি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রাখা হবে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে। এর মধ্যেই সব প্রস্তুতি সারতে ব্যস্ত সময় পার করছে আয়োজক দেশ। বিশ্বকাপের পর্দা নামার আগে বর্তমানে বিশ্ব ভ্রমণে আছে ওয়ানডের সর্বোচ্চ মর্যাদার ট্রফি। তারই ধারাবাহিকতায় আজ রাতে বাংলাদেশে পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। আজ পদ্মা সেতুতে ছবি তোলার জন্য ট্রফিটি নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর আগামী ৯ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ট্রফিটি প্রদর্শনের জন্য রাখা হবে বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আলোচনার শীর্ষে আছে আসন্ন বিশ্বকাপ। সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের ঘোষণা। দেশের দীর্ঘতম সেতুতে সফর শেষে ট্রফিটি হোটেলে রাখা হবে। এরপর আগামীকাল বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে নেয়া হবে ট্রফিটি। সেখানে শিরোপার সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাংলাদেশ দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা। বাংলাদেশে ৯ আগস্টই হবে বিশ্বকাপ ট্রফির শেষ দিন। সেদিন ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা শিরোপার সঙ্গে ছবি তোলতে পারবেন। ট্রফির সঙ্গে ছবি তুলতে বা ট্রফিটি দেখতে কোনো ধরনের টিকেট কাটতে হবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓