1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪১০ বার পড়া হয়েছে

‘সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপাদ্যে কুমিল্লায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতিক) বাহা উদ্দিন নাসিম,গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর রাসেদুল করিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেসমিন আরা বেগম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। আলোচনা সভা শেষে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান, অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓