1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠি পৌর সভার উদ্যোগে দোয়া মোনাজাত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী ঝালকাঠি পৌরসভার উদ্যোগে পালিত হয়েছে। এ জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে পৌরসভার বঙ্গবন্ধু কনারে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র তরুন কর্মকার, পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন,তাসলিমা বেগমসহ পৌর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন নেতা-কর্মীরা অংশ নেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল কাদের। দোয়া ও মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্ট শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓